শনিবার ১৮ই জুলাই, ২০২৬

চান্দগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মো. মোস্তফা আজাদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) অভিযান চালিয়ে চান্দগাঁও থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তফা আজাদ চৌধুরী চান্দগাঁওয়ের খাজা রোড এলাকার ‍মৃত মো. মুছা চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন।

তিনি বলেন, গতকাল সোমবার অভিযান পরিচালনা করে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Translate