হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়। তবে এতে কোনও ভারতীয় নাবিক আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের নৌপরিবহন ও পানিপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হরমুজ প্রণালিতে যে দুটি বিদেশি পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে, সেগুলোতে ২২ জন ভারতীয় নাবিক ছিলেন।
মুকেশ মঙ্গল বলেন, ‘হামলার ঘটনায় কোনও ভারতীয় নাবিক আহত হননি।’
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৬৮০ জন ভারতীয় নাবিককে ওই অঞ্চল থেকে সরিয়ে আনা হয়েছে।
সূত্র: এপি