বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬

ছবি ও ভিডিও দেখে আমার প্যানিক অ্যাটাক হয়: পরীমণি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ২১ জুলাই একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি হিসাব মতে, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন। এদের বেশিরভাগই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এমন ঘটনায় পুরো দেশ শোকে স্তব্ধ। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও শোকে মুহ্যমান। তারাও জানেচ্ছেন শোক ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা।

এই যেমন চিত্রনায়িকা পরীমণি এই ঘটনায় শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ২২ জুলাই লিখেছেন, ‘আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে সেটা এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি ও ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি হয়ে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু । আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ!’

পরী ছাড়াও শোবিজের প্রায় সব তারকারাই বিমান বিধ্বস্তের এই ঘটনায় শোক ও প্রার্থনা জানিয়েছেন। তাদের মধ্যে আছেন শাকিব খান, আরিফিন শুভ, জিয়াউল ফারুক অপূর্ব, সিয়াম আহমেদ, ইমন, তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস, তমা মির্জা, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আসিফ আকবর, ইমরান মাহমুদুল, সোমনুর মনির কোনাল, আতিয়া আনিসা, দিলশাদ নাহার কনা, সাবরিনা পড়শীসহ আরও অনেকে।

Translate