শুক্রবার ২২শে মে, ২০২৬

২৪ ঘণ্টায় হরমুজ পার হয়েছে ৩১ জাহাজ

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২১ মে) ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চলাচলকারী জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার, কনটেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজও ছিল।

আইআরজিসির দাবি, জাহাজগুলো তাদের নৌবাহিনীর ‘সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে’ নিরাপদে প্রণালি অতিক্রম করেছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে নজর তৈরি হয়েছে। এখন থেকে হরমুজে ইরানি নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে যেকোনো জাহাজ পারাপারের ক্ষেত্রে দেশটির নবগঠিত নৌ-কর্তৃপক্ষের আগাম অনুমতি এবং সমন্বয় রক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে।

Translate