শনিবার ১৮ই জুলাই, ২০২৬

১ রানের জন্য ফিফটি মিস মুশফিকের, অঝোর কান্না গলের আকাশের

যেভাবে এগোচ্ছিলেন, ফিফটি তো বটেই আরও বড় কিছুকেও খুব সম্ভব বলে মনে হচ্ছিল। তবে দারুণ এক থ্রোতে রানআউট হয়ে ফিরতে হলো মুশফিকুর রহিমকে, ফিফটি থেকে ১ রানের দূরত্বে ফিরলেন তিনি। এর ঠিক পরেই গলের আকাশ কাঁদল অঝোরে। ধারাভাষ্যকারদের শঙ্কা, এবার ভারী বৃষ্টিই অপেক্ষা করছে গল টেস্টের অদৃষ্টে।

Translate