মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬

হরমুজের ‘অভিভাবক’ হবে যুক্তরাষ্ট্র, পাহারার জন্য নেওয়া হবে অর্থ: ট্রাম্প

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি নিয়ন্ত্রণের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

 

ইরানের ক্ষমতায় আহমাদিনেজাদকে বসাতে ইসরায়েলের গোপন মিশন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্যইরানের ক্ষমতায় আহমাদিনেজাদকে বসাতে ইসরায়েলের গোপন মিশন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

ফক্স নিউজের সঙ্গে একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা এই প্রণালিটি নিজেদের কাছে রাখতে যাচ্ছি এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা এই প্রণালির অভিভাবক হবো। হয়তো আমরা এটিকে প্রণালির দেবদূত অভিভাবক বলব এবং এ জন্য আমাদের অর্থ পরিশোধ করা উচিত।

তিনি আরও বলেন, আমরা এটি পাহারা দেওয়ার জন্য অর্থ পাবো, প্রচুর টাকা। আমাদের এই অর্থ পরিশোধ করা হবে কারণ অন্য দেশগুলো অত্যন্ত ধনী। তারা আমাদের পক্ষে রয়েছে এবং আমাদের কাছ থেকে এমনটা আশা করা যায় না যে আমরা কোনও বিনিময় ছাড়াই এই কাজ করে দেবো।

 

গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের ২০ শতাংশ যে পথ দিয়ে পরিবাহিত হতো, সেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে গত কয়েক দিনে মার্কিন সামরিক বাহিনী এবং ইরানের রেভল্যুশনারি গার্ডের মধ্যে সংঘাত তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।

 

প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছেন এবং দেশটির বিরুদ্ধে আরও শক্তিশালী হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, এটি একটি চূড়ান্ত চুক্তি ছিল এবং এরপর তারা এটি ভেঙেছে। তারা সব সময়ই চুক্তি ভাঙে। আমরা এই লোকদের সঙ্গে ১০টি চুক্তি করেছি এবং তাই আমরা এখন তাদের খুব কঠোরভাবে আঘাত করতে যাচ্ছি।

ট্রাম্প আরও বলেন, তারা একদল খারাপ লোক। তারা দীর্ঘ সময় ধরেই এইরকম।

 

সূত্র: আল জাজিরা

Translate