প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ দেওয়া হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ দেওয়া হয়েছিল—একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের (BIMSTEC) বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রথমে তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের সভাপতি হিসেবে তাকে ব্রিকস সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার রাষ্ট্র নয়। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়

Translate