সোমবার ২০শে জুলাই, ২০২৬

হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারীর ইন্তেকাল

মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক গাউসুল আযম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)র’ নাতি শাহজাদা হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বাবা ভান্ডারির ৩য় শাহাজাদা হযরত সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারী (ক.)’র ছোট সন্তান।

মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদান রেখে যান।

সোমবার (২৯ ডিসেম্বর) বাদ এশা মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

Translate