জাপানের একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন মেধা ও সাংস্কৃতিক পণ্যের মাধ্যমে চীনকে কলঙ্কিত ও অপশক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বেইজিং। একটি জাপানি ড্রামায় চীনা চরিত্রের আপত্তিকর চিত্রায়নে তীব্র জনরোষ তৈরি হওয়ায় সানরিও কোম্পানি তাদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণার পর এ প্রতিক্রিয়া জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাপানের একটি মহল ধারাবাহিকভাবে চীন-বিরোধী মনোভাব ও ঘৃণা ছড়ানোর চেষ্টা করে আসছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাপানের বিচক্ষণ ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন।