ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপ ও অর্থায়নের অভিযোগ অস্বীকার করল কাতার

ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপ করা এবং এর ফলাফল প্রভাবিত করার লক্ষ্যে কোনো কার্যক্রমে অর্থায়নের অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই দাবিগুলোকে ‘হাস্যকর ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে ইসরায়েলি রাজনীতিবিদরা কাতারকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছেন। নির্বাচন কমিশনের আহ্বানে নিরাপত্তা সংস্থা শিন বেত বিদেশি অর্থায়নের বিষয়ে তদন্ত শুরু করার পরই এই পাল্টাপাল্টি বক্তব্য এলো। কাতার স্পষ্ট জানিয়েছে, অভ্যন্তরীণ রাজনীতিতে টানা হলেও আঞ্চলিক শান্তি, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা ও কূটনৈতিক মধ্যস্থতায় তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

Translate