রবিবার ১৯শে জুলাই, ২০২৬

সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

চট্টগ্রাম: পটিয়ায় সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের স্থানীয় একটি পুকুরে তাদের এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম বাথুয়া ৭নং ওয়ার্ডের বাসিন্দা বজল আহমদের ছেলে মোহাম্মদ নাছির (৫৫) ও তার ভাতিজা মোহাম্মদ আইরিয়ান (১৫)। সে বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল ফয়েজ বলেন, দুপুরে গোসল করতে নেমে আপন চাচা-ভাতিজা মারা গেছেন। পরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

পটিয়া থানার ডিউটি অফিসার (এসআই) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে গোসল করতে নেমে আপন চাচা-ভাতিজা মারা গেছেন। পরে তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

Translate