সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, এটি মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার ময়মনসিংহে ‘বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, কর্মক্ষম সময়ে নিয়মিত অবদান রেখে পরবর্তী জীবনে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি করে এই ব্যবস্থা।
প্রতিমন্ত্রী বলেন, প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিমের মধ্যে যোগ্যতা অনুযায়ী যে কেউ অংশ নিতে পারেন। নিজের পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে সবাইকে পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।