হরমুজ প্রণালিতে সামুদ্রিক নির্দেশনা অমান্য করায় অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সোমবার রাতে আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের পাহারায় (এসকর্ট) প্রণালি পার হওয়ার চেষ্টাকালে জাহাজগুলো বিস্ফোরিত হয়। পুরো প্রণালিটি বর্তমানে বন্ধ এবং নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে অননুমোদিত রুট ব্যবহার বা সতর্কবার্তা উপেক্ষা না করার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।