শিরোনাম
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেন মেসিহরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডসীমান্ত বন্ধ ও ‘বৈরী কর্মকাণ্ডের’ অভিযোগে এস্তোনিয়াকে প্রকাশ্য যুদ্ধের হুমকি রাশিয়ারআগামী ১৬ ডিসেম্বর ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা, কার্যকর ২০২৭ সালের মাঝামাঝিপোশাকশ্রমিকদের মজুরিতে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকপক্ষের ২২ হাজার টাকাতৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ২০২৮ কোপা আমেরিকাটি-টোয়েন্টি অভিষেকে চার বলে চার উইকেট ও নয় বলে পাঁচ উইকেটের কীর্তি জামশেদ আলমের

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে দাম ২০০ ডলারে উঠতে পারে

মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন ভিটোলের সিইও রাসেল হার্ডি।

মঙ্গলবার লন্ডনে এনার্জি ইন্টেলিজেন্স ফোরামে তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত ও ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। এ সরবরাহে বড় ধরনের বিঘ্ন হলে বাজারে তীব্র সংকট তৈরি হতে পারে।

হার্ডি আরও বলেন, শীতের আগে পশ্চিমা দেশগুলোর তেলের মজুত তুলনামূলক কম। ফলে সরবরাহ কমে গেলে জ্বালানির দাম বাড়ার পাশাপাশি পরিবহন, বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়নের অয়েল কো-অর্ডিনেশন গ্রুপ।

Translate