শ্রমিকদের অবরোধ ও পুলিশের টিয়ারশেলে দেড় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ৬-৭টি শিল্প কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে দেড় ঘণ্টা পর বেলা ১১টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Translate