বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে মেক্সিকো উপসাগরে ডুবিয়ে দেওয়া হলো কিংবদন্তি জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’

বিশ্বের দ্রুততম আটলান্টিক পাড়ি দেওয়ার রেকর্ডধারী এবং টাইটানিকের চেয়েও বড় যুক্তরাষ্ট্রের কিংবদন্তি যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’-কে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের লক্ষ্যে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের গভীরে পরিকল্পিতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ ও বন্দরের বিপুল মাশুলের কারণে দীর্ঘদিন অচল থাকা এই জাহাজটিকে ২০২৪ সালে ১০ লাখ ডলারে কিনে নেয় ফ্লোরিডার ওকালুসা কাউন্টি এবং এক বছর ধরে ক্ষতিকর সব উপাদান অপসারণের পর বুধবার ‘স্কাটলিং’ পদ্ধতিতে এটিকে সাগরে তলিয়ে দেওয়া হয়। ১৯৫২ সালে যাত্রা শুরু করে জন এফ কেনেডি ও মেরিলিন মনরোর মতো বিশ্বখ্যাত ব্যক্তিদের বহনকারী এই ঐতিহাসিক নৌযানটি এখন সামুদ্রিক বাস্তুতন্ত্রের উন্নয়ন, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং ফ্লোরিডার ডাইভিং পর্যটন খাতকে চাঙা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Translate