লিবিয়ার মিসরাতা শহর থেকে বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সহযোগিতায় ১৭২ জন বাংলাদেশিকে স্বেচ্ছায় দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রত্যাবাসিতদের মধ্যে ১৮ জন শারীরিকভাবে অসুস্থ। দূতাবাস অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়েছে।