রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চাইলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির

অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে (সিএফএএমএম) মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি সম্মিলিত সমর্থন চেয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করা এবং সদস্য দেশগুলোর মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য প্রবাহ বাড়াতে সমন্বিত কাঠামো গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।

Translate