শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

রুজভেল্ট আইল্যান্ডে শাকিব-বুবলী

দেশে ঈদ উৎসব শেষ করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন শাকিব খান। পরে সেখানে যোগ দেওয়ার খবর মিলেছে শবনম বুবলী ও পুত্র বীরের। যদিও সেটি ছিলো গুঞ্জনের আবহে।

সেই গুঞ্জন এবার সত্যি হয়ে ধরা দিলো সোশ্যাল হ্যান্ডেলে। সম্প্রতি নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা গেছে। ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, একটি কালো গাড়িতে করে পার্কে পৌঁছান শাকিব, শবনম ও বীর। গাড়ি থেকে নেমে শাকিব ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, আর পেছনে হাঁটছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে শান্ত পরিবেশে ছেলেকে নিয়ে সময় কাটাতেই তারা রুজভেল্ট আইল্যান্ড বেছে নিয়েছেন।

এর আগে, দুই বছর আগে অপু বিশ্বাসের ঘরে বড় ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউ ইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা।

দুই বছর পর যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ছোট পুত্রকে ঘিরে।

বলা দরকার, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।

Translate