চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি বোঝাতে গিয়ে চীনকেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের চীনে নিযুক্ত রাষ্ট্রদূত ডেভিড পারডু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ট্রাম্প শিকে বোঝানোর চেষ্টা করেন যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের কাছে অস্ত্র বিক্রি করে। একপর্যায়ে তিনি শিকে সরাসরি প্রশ্ন করেন, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে চায় কি না।
পারডু আরও বলেন, তাইওয়ানের বিষয়ে ট্রাম্পের অবস্থান দুর্বল নয়। বরং ভবিষ্যতে তাইওয়ানের কাছে আরও মার্কিন অস্ত্র বিক্রির বিষয়েও শির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প।