সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো সড়কপথে জেদ্দায় নেওয়া হয় এবং সেখান থেকে বিজি-৩৩৬ ফ্লাইটে দেশে আনা হয়। গত ৯ আগস্টের ওই দুর্ঘটনায় মোট ১৬ বাংলাদেশি নিহত হন, যাদের মধ্যে ৯ জনের মরদেহ আগে আনা হয়েছিল; এবার শেষ সাতজনের মরদেহ নওগাঁ ও নাটোরের স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।