এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার দাঁড়িয়েছে ৪৯.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১,৮৮৬ জন শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। গত বছরের (৬২.৬৭%) তুলনায় এবার কারিগরিতে পাসের হার ১৩.২৪ শতাংশ পয়েন্ট কমলেও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২৭৬ জন বেড়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার ৫২.১২ শতাংশ হলেও কারিগরি বোর্ডের ফলে পাসের হারের এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।