ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে গেলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে; পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে জবাব দেয়। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকার অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।