বুধবার ৩রা জুন, ২০২৬

রাজধানীতে চলছে ছুটির আমেজ, যা চলবে টানা ১১ দিন।

রাজধানীতে চলছে ছুটির আমেজ, যা চলবে টানা ১১ দিন। এবারের রোজার ঈদে সরকারি ছুটি থাকবে ৯ দিন, যা সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটির সঙ্গে মিলে মোট ১১ দিন হবে। বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটির কারণে ছুটির আমেজ শুরু হয়েছে। যদিও বৃহস্পতিবার একদিন সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা থাকলেও, শহরের পরিবেশ ছিল ছুটির মতোই।

পবিত্র ঈদুল ফিতরের দিনগুলো কাছে আসতেই রাজধানীবাসী ঈদের আনন্দ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন। রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার থেকে যাত্রীদের ভিড় আরও বাড়বে। গতকাল পর্যন্ত যাত্রীরা স্বাচ্ছন্দ্যে রাজধানী ছেড়েছেন, তবে আজ থেকে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রেলস্টেশনগুলোতে কিছুটা চাপ দেখা গেলেও, সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল তুলনামূলকভাবে ছিল অনেকটা ফাঁকা। তবে মঙ্গলবার থেকে বাস টার্মিনালে যাত্রীদের সংখ্যা বাড়লেও, চাপ তুলনামূলকভাবে কম ছিল।

Translate