ভারতের সামরিক স্থাপনা, সীমান্ত ও কৌশলগত এলাকায় সার্বক্ষণিক নজরদারি চালাতে চীন ও পাকিস্তান একটি সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে বলে বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান দিগন্তরার প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চীনের সহযোগিতায় উৎক্ষেপিত পাকিস্তানের একাধিক স্যাটেলাইট ও চীনের স্যাটেলাইট সক্ষমতা সম্মিলিতভাবে আইএসটিএআর ব্যবস্থার মাধ্যমে ভারতের ওপর ধারাবাহিক নজরদারি জোরদার করেছে। পাশাপাশি এপিওএসওএস প্রকল্পের মাধ্যমে ভূমিভিত্তিক মহাকাশ পর্যবেক্ষণেও পাকিস্তানের অংশগ্রহণ ও বেইজিংয়ের সঙ্গে তথ্য আদান-প্রদান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।