ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বৃহস্পতিবার সকাল ১১টা ১৭ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনায় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব ঘোষ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আহত আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আটক ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম।