তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি চূড়ান্ত করতে আজ বসছে মজুরি বোর্ডের পঞ্চম সভা

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি চূড়ান্ত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত মঙ্গলবার অনুষ্ঠিত চতুর্থ সভায় শ্রমিকদের নিম্নতম মজুরি বর্তমানের ১২ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩-এর মজুরি যথাক্রমে ২১ হাজার ৫০০, ২০ হাজার ও ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়।

Translate