ব্যক্তিত্বের অধিকার চেয়ে আদালতে কৃতি শ্যানন

নিজের নাম, ছবি, মুখ ও কণ্ঠস্বরের অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার বন্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে করা মামলার শুনানি শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

শুনানিতে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব ব্যক্তিত্বের অধিকারের আওতা ও আইনি সীমা নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে প্রাসঙ্গিক আদালতের রায়, গবেষণাপত্র ও অন্যান্য আইনি নথি জমা দিতে কৃতির আইনজীবী প্রবীণ আনন্দকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৯ অক্টোবর।

Translate