শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬

বাকি ৪৭ আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানালো জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ২৫৩টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করে। সেদিন এই জোটে ইসলামী আন্দোলনের থাকা নিয়ে পরিষ্কার ঘোষণা ছিল না। তাদের জন্য বাকি ৪৭টি আসন রাখার ইঙ্গিত দিয়েছিল জামায়াত।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জাসানো হয়, তারা জামায়াতের জোটে থাকছে না। এর শনিবার ৪৭টি আসনের বিষয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এহসানুল মাহবুব জোবায়ের আরও জানান, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব দেবেন, এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এখনও পর্যন্ত ১০ দলীয় জোট থেকে ১৭৯টি আসনে জামায়াত, ৩০টিতে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি এবং ২টি আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে।

 

Translate