প্রাণিসম্পদ মেলা উদ্বোধন ও বিভিন্ন পশু-পাখি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আজ বৃহস্পতিবার সকালে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ও পশু-পাখি ঘুরে দেখেন এবং একটি বিড়ালকে কোলে তুলে আদর করেন। এর আগে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী পশুপাখির আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও মানবিক হওয়ার আহ্বান জানান।

Translate