আজ আইনি বিয়ে ও বাগদান সারছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে কলকাতার কসবার ফ্ল্যাটে বাগদান ও আইনি বিয়ে সারছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পারিবারিক ঘনিষ্ঠজন ও টলিপাড়ার কয়েকজন বন্ধু এ আয়োজনে উপস্থিত থাকবেন। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিয়ের আনুষ্ঠানিকতার পর ১১ ডিসেম্বর কলকাতায় রিসেপশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Translate