গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা ও মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট নির্মাণ, আন্তর্জাতিক মানের প্রসেসিং সেন্টার স্থাপন ও খাসজমি বরাদ্দের মাধ্যমে খামারিদের সব ধরনের নীতি ও অর্থনৈতিক সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর। এ সময় তিনি প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের হাতে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ তুলে দেন এবং পশুপাখির অধিকার রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।