বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬

পেকুয়ায় সেনা সদস্য হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের পেকুয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুন (৫৪) হত্যার ঘটনায় তিন জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে নিহতের স্ত্রী পাপিয়া সরওয়ার আরবিন বাদী হয়ে পেকুয়া থানায় মামলাটি (মামলা নং-১৯/২৫) দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, নিহতের দুই ছোট ভাই মমতাজুল ইসলাম (৩৪), মোজাম্মেল (৪৫) ও ভাগিনা সদর ইউনিয়নের মিয়াপাড়া এলাকার নাছির উদ্দিনের পুত্র মো. মিনহাজ (৩৮)।

জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুহাম্মদ মামুনের সঙ্গে তার ছোট ভাই মোজাম্মেল ও মমতাজুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। গত ২৪ মে সকালে বিরোধপুর্ণ জমিতে মাপ করেন। এসময় তিন ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোজাম্মেল ও মমতাজ মিলে সেনা সদস্য মামুনকে এলোপাতাড়ি মারধর করে সড়কে ফেলে রাখেন।

স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১১ টার দিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন উজানটিয়া ইউনিয়নের ষাটদুনিয়া পাড়ার মৃত আমির হামজার ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হত্যার ঘটনায় তিন জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Translate