বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬

পাঁচলাইশের ফরেস্ট গেটে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ফরেস্ট গেট এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে। চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।

 

নিহত মো. আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা রশীদের ছেলে।

 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Translate