তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর দাবি, হঠাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা চালালে কয়েকজন আহত হন। তাদের কয়েকজনের মাথা ফেটেছে বলেও জানান তিনি।