নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের অবস্থান

 

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে অবস্থান নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রার্থীদের একটি অংশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনকারীদের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন সুপারিশপ্রাপ্তের মধ্যে ভেরিফিকেশনের পর ২ হাজারের বেশি প্রার্থী নিয়োগপত্র থেকে বঞ্চিত হয়েছেন। দ্রুত নিয়োগপত্র দিয়ে আগামী ১ অক্টোবর যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Translate