সোমবার ২০শে জুলাই, ২০২৬

পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ, পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ করে পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে পতেঙ্গা সি বিচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিরুল ইসলাম।

অভিযানে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২৪৮০ লিটার বা ১৩ ড্রাম অকটেন উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত অকটেন জব্দপূর্বক বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের জিম্মায় হস্তান্তর করা হয়। অভিযানে সংশ্লিষ্ট মজুদদারকে এক লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Translate