রবিবার ১৯শে জুলাই, ২০২৬

পতাকা বৈঠকের মাধ্যমে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে আটককৃত দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত ১০টার দিকে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠকের পর ওই দুজনকে ফেরত দেওয়া হয়। হিলি সীমান্তের ২৮৫ নং পিলার সংলগ্ন স্টেশন এলাকায় পতাকা বৈঠকটি হয়।

ফেরত আসারা হলেন, ঢাকার সাভার এলাকার ইব্রাহীম দুলালের ছেলে আল আমিন ও দিনাজপুর সদর এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন।

হিলি সিপি বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার অসীম মারক বলেন, গত ২৬ জুন ভারতের অভ্যন্তর থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য পতাকা বৈঠকের আহ্বান জানায় তারা। পরে বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

Translate