রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬

দেশবাসীর জন্য এবারের ঈদ আনন্দ খানিকটা ভিন্ন: অর্থমন্ত্রী

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদ আনন্দ দেশবাসীর জন্য খানিকটা ভিন্ন। সবাইকে ঈদ মোবারক। আমাদের সবার জন্য আজকের আনন্দ আলাদা, কারণ দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে।’

অর্থমন্ত্রী আজ শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা সবাই মালিকানা ফিরে পেয়েছি এবং স্বাধীনভাবে কথা বলার, চলাফেরা করার সুযোগ পাচ্ছি। মুক্ত মানুষ ছাড়া ঈদের আনন্দ আসে না। এবারের আনন্দটা তাই একটু ভিন্ন। আশা করি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এই ধারাকে অব্যাহত রাখা হবে।’

ঈদ জামাতে অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছেলে ও বিএনপি নেতা ইসরাফিল খসরু এবং পরিবারের সদস্যরা।

Translate