দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন দেশের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ১৭ অক্টোবর শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ছুটির সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে সেবা চালু থাকবে।
এর আগে ২০ থেকে ২২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটি ঘোষণা করা হয়। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার হওয়ায় টানা পাঁচ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে।