দক্ষিণ আফ্রিকার ভ্রাইহাইডে ট্রাক ও বাসের সংঘর্ষ অন্তত ১২ নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।
দেশটির স্থানীয় সময় সোমবার রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক সড়ক ও পরিবহণ বিভাগ মঙ্গলবার ভোরে বিষয়টি জানিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
নিহতরা একটি রাজনৈতিক দলের সদস্য। যারা ডারবানে একটি সমাবেশ থেকে ফিরছিলেন।
প্রদেশের পরিবহণ ও মানব বসতিবিষয়ক এমইসি সিবোনিসো ডুমা জানিয়েছেন, দুর্ঘটনায় ট্রাক এবং বাস চালক বেঁচে গেছেন।