শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬

তেলবাহী জাহাজে গুলি চালালো ইরানি গানবোট

ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউকেএমটিও-এর বার্তায় জানানো হয়েছে, ওমান থেকে ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজটির ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানায়, কোনও ধরণের রেডিও বার্তা বা সতর্কবার্তা না দিয়েই গানবোট দুটি থেকে হঠাৎ গুলি চালানো শুরু হয়।

জাহাজটিতে অতর্কিত হামলার ঘটনা ঘটলেও এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইউকেএমটিও জানিয়েছে, জাহাজ এবং এর ক্রুরা বর্তমানে নিরাপদ রয়েছেন।

Translate