বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬

তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস।

রবিবার (১৮ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

Translate