বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এ নৈশভোজে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন।