ডিএমপির চার এডিসি বদলি।

ডিএমপির চার এডিসি বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনে এবং মিরপুর জোনের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা পল্লবী জোনে বদলি করা হয়েছে।

এ ছাড়া গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের এডিসি মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগে এবং গুলশান জোনের এডিসি মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এ বদলি অবিলম্বে কার্যকর হবে।

Translate