রবিবার ১৯শে জুলাই, ২০২৬

টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

 

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Translate