বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলটি সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, এই সময়ের মধ্যে পবিত্র ঈদুল আজহা থাকায় কর্মসূচি পালনে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে। প্রয়োজনে কেউ এক-দুদিন পরে কর্মসূচি পালন করতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।