জাতীয় মহিলা ‘বি’ দাবায় চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন

জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন। রানার-আপ হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ এবং তৃতীয় হয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা। তিনজনই ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করেন। টাইব্রেকিংয়ে শিরিন শিরোপা জেতেন।

সাড়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ থেকে দশম স্থান অর্জন করেন যথাক্রমে রানী হামিদ, নাজরানা খান ইভা, নীলাভা চৌধুরী, ওয়ারসিয়া খুশবু, নুশরাত জাহান আলো, নুশরাত জাহান লিজা ও জিন্নাত আক্তার শাহনাজ।

এদিকে ৬ পয়েন্ট নিয়ে গাইবান্ধার সানজিদা সাকিব একাদশ এবং ঢাকা সিটির খন্দকার অনিকা মাওলা দ্বাদশ স্থান অর্জন করে জাতীয় মহিলা ‘এ’ দাবায় উন্নীত হয়েছেন। একই পয়েন্ট পেয়েও বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম, চট্টগ্রামের তাসফিয়া তাহসিন প্রিমা ও রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী যথাক্রমে ১৩তম, ১৪তম ও ১৫তম হয়ে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন।

Translate