এবারের ঈদুল আজহার কোরবানির মৌসুমে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় মোট ৭ লাখ ৭৪ হাজার ৭৫৬টি কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
সোমবার (৯ জুন) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে চট্টগ্রাম বিভাগ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, গরু ও মহিষের চামড়ার সংখ্যা ৭ লাখ ৪৫৪টি এবং ছাগলের চামড়া ৭৪ হাজার ৩০২টি।
জেলাভিত্তিক চামড়া সংগ্রহের চিত্র হলো: চট্টগ্রাম: ২,৭২,১০০টি, কক্সবাজার: ৩৭,৮৮৯টি, নোয়াখালী: ১,১৩,৮৩১টি, চাঁদপুর: ২৩,০৬৫টি, ব্রাহ্মণবাড়িয়া: ৯৯,৭৩১টি, খাগড়াছড়ি: ৫,৮৪৯টি, লক্ষ্মীপুর: ১১,৮৩৭টি, ফেনী: ১৩,৫০৯টি, রাঙ্গামাটি: ২,৮৪৮টি, বান্দরবান: ২,২৯৯টি, কুমিল্লা: ১,৯১,৭৮৫টি।
জেলা ও উপজেলা প্রশাসনের তদারকিতে এসব চামড়া সংরক্ষণ করা হয়েছে সরকার সরবরাহকৃত বিনামূল্যের লবণ ব্যবহার করে।
সরকারি হিসাব অনুযায়ী, এ বছর চামড়ার মূল্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় এবং এতিমদের হক আদায়ের লক্ষ্যে দেশজুড়ে এতিমখানা, মসজিদ ও মাদরাসাগুলোতে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। যার ফলে স্থানীয় পর্যায়ে অন্তত দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষিত চামড়া ভালো রাখা সম্ভব হবে।