শনিবার ১৮ই জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরের ৩৫টি ওয়ার্ডে বিএনপির কমিটি

চট্টগ্রাম নগরের ৩৫টি ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সই করা এক চিঠিতে এসব কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ বলেন, ‘সংগঠনের গতিশীলতা ফেরাতে এবং তৃণমূলে দলকে আরও শক্তিশালী করতে আমরা নতুন নেতৃত্বকে সামনে এনেছি। যাঁরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের মূল্যায়নই ছিল প্রধান বিবেচনা।’

Translate